Annapurna Bhandar : মে মাস থেকে কি চালু হচ্ছে নতুন প্রকল্প? মহিলারা পাবেন ₹৩,০০০! জানুন বিস্তারিত

রাজ্যে নতুন একটি প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) । শোনা যাচ্ছে, বর্তমানে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এই নতুন স্কিম চালু হতে পারে।

মাসে ৩০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প
মাসে ৩০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

এই প্রকল্পের অধীনে মহিলারা মাসে ৩ হাজার করে পেতে পারেন বলে দাবি করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে বর্তমানে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রয়েছে। যেমন-কন্যাশ্রী,যুবশ্রী,যুবসাথী, বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার

এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বহু মানুষ আর্থিক সহায়তা পাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, যা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয়।

লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে কত টাকা পাওয়া যায়?সাধারণ শ্রেণীর মহিলারা পান ১৫০০ টাকা, তপশিলি (SC/ST) শ্রেণীর মহিলারা পান ১৭০০ টাকা । আগে এই টাকার পরিমাণ ছিল ১০০০ ও ১২০০ টাকা যা পরে বাড়ানো হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার কি সত্যিই চালু হচ্ছে?

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে তার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হতে পারে। এই নতুন প্রকল্পে নাকি প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে রাজ্যের সব স্তরের মহিলারা এর সুবিধা পেতে পারেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি ভাবে এখনও এই প্রকল্পের কোনও ঘোষণা হয়নি।

অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনের ফলাফল ৫ মে সামনে রেখে এই ধরনের আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যদি সরকার পরিবর্তন হয়, তাহলে নতুন প্রকল্প চালু হতে পারে । আর তখনই আবেদন পদ্ধতি ও নিয়ম জানা যাবে

Leave a Comment